ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ পর্যটন উপদেষ্টার 

চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ পর্যটন উপদেষ্টার 
×

পর্যটন মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | ১৬:৫৯

চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে এবং অনুমোদিত বাজেটের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‌‘২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা’ সভায় উপদেষ্টা এ নির্দেশনা দেন। 

সভায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উপদেষ্টা বলেন, আমাদের অবকাঠামোগত উন্নয়ন হতে হবে টেকসই এবং ফলপ্রসূ যাতে জনগণ এর সুফল দীর্ঘমেয়াদে পায়।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.  মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রকল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়ন প্রকল্পগুলো অধিকতর গতিশীলতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। 

 

 

আরও পড়ুন

×