ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ২৩:৩৮

হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ২৭ জুলাই। ২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। 

সোমবার সচিবালয়ে ২০২৬ সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন।

সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যেই হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন ও পরবর্তী সময়ে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। 

সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও উড়োজাহাজ ভাড়া নির্ধারণ সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন

×