ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শাহাবুদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল গ্রেফতার

শাহাবুদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল গ্রেফতার
×

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল- সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ১২:২৮ | আপডেট: ২০ জুলাই ২০২০ | ২২:১০

করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার অভিযান চালিয়ে রাজধানীর বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার রাতে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এ সব তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তার ফয়সাল হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিনের বড় ছেলে।

জানা যায়, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস পরীক্ষার অনুমতি স্থগিত করা হয়েছিল। এরপরও রাজধানীর গুলশান-২ এর এ হাসপাতালটিতে করোনা পরীক্ষা করা হচ্ছিল। এ ছাড়া অনুমতি ছাড়াই র‌্যাপিড কিট দিয়ে করোনা আক্রান্ত রোগীর অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল হাসপাতালটি।

এসব অভিযোগে রোববার বিকেলে র‌্যাব অভিযান চালায় এ হাসপাতালে। এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আটক করা হয়। জব্দ করা হয় কিট ও সার্জিক্যালসামগ্রী।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তর অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। 

আরও পড়ুন

×