ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমানের স্ত্রী মারা গেছেন

সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমানের স্ত্রী মারা গেছেন
×

নাঈম আরা হোসেন-সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ২৩:৫২

সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। 

মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অধ্যাপক গোলাম রহমান তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। 

গোলাম রহমানের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মে নাইম আরা হোসাইনের করোনা ধরা পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক গোলাম রহমানসহ পরিবারের আরও চারজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসায় নাইম আরা হোসাইনসহ পরিবারের সবাই করোনা থেকে সুস্থ হোন। নাইম আরা হোসাইন করোনা পজিটিভ থেকে নেগেটিভ হলেও নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি।

আরও পড়ুন

×