ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১৩০ কোটি টাকার কোকেন জব্দ

গায়ানার নাগরিক স্টাফলি ৫ দিনের রিমান্ডে

গায়ানার নাগরিক স্টাফলি ৫ দিনের রিমান্ডে
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ১৮:০৫

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকা মূল্যের সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধারের ঘটনায় করা মামলায় গায়ানার নাগরিক এস এম কারেন পিটুলা স্টাফলির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন। এদিন পিটুলা স্টাফলিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন, এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। উড়োজাহাজটি দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

×