আগস্ট থেকে ঢাকা-কুয়েত রুটে বিমানের নিয়মিত ফ্লাইট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ০৯:৩৬ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ১০:১৬
আগামী আগস্ট থেকে ঢাকা-কুয়েত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর এই রুটে নিয়মিত ফ্লাইট চালু করছে বিমান।
সোমবার বিমান বাংলাশে এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আগস্ট থেকে প্রতি মঙ্গলবার ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সপ্তাহে একদিন ফ্লাইট চালানো হবে। এছাড়া ঢাকা-দুবাই-ঢাকা রুটে বিমান এখন থেকে প্রতি সপ্তাহে তিনটির বদলে পাঁচটি শিডিউল ফ্লাইট চালাবে।
করোনার কারণে বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশও গত মার্চের মাঝামাঝি অধিকাংশ আন্তর্জাতিক রুটে নিয়মত যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করে দেয়।
বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ার পর গত ১ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট ধীরে ধীরে সচল হচ্ছে। বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারের ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন।
- বিষয় :
- বাংলাদেশ এয়ারলাইন্স
- ঢাকা-কুয়েত রুট