ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকিট মিলবে না?

জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকিট মিলবে না?
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ১০:১৮

টিকিট কালোবাজারি বন্ধ এবং ভ্রমণের সময় যাত্রীর পরিচয় নিশ্চিত করার জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট কেনা যাবে না।

ফলে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচিতি নিশ্চিত করা না গেলে আর রেল-ভ্রমণ করা যাবে না। সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে রেলওয়ে মন্ত্রণালয়। খবর বিবিসির

রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবীর জানান, অক্টোবরের শেষ নাগাদ নতুন এ নিয়ম চালু হবে।

তিনি আরও জানান, নতুন পরিকল্পনায় একজন যাত্রীকে রেলওয়ের ওয়েবসাইটে নিজের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তার ফলে একজন ব্যক্তি রেজিস্ট্রেশন করার সাথে সাথে তার ছবি এবং পরিচিতি যেটা জাতীয় পরিচয়পত্র সার্ভারে দেওয়া আছে, সেটা রেলের সার্ভারে চলে আসবে।

এ জন্য রেলওয়ে মন্ত্রণালয় অগাস্ট মাসে নির্বাচন কমিশনের আওতায় জাতীয় পরিচয়পত্র প্রকল্পের সঙ্গে রেলওয়ে একটি সমঝোতা স্মারক সই করবে বলে জানান অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবীর।

আরও পড়ুন

×