ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বুধবার থেকে যেসব এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

বুধবার থেকে যেসব এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০১:৫৬

সঞ্চালন লাইনের সংস্কার কাজের কারণে কিছু এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, বুধবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত হরিপুর ভালভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজ চলবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর বিসিক এলাকা ও এর আশপাশের এলাকা এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে তিতাস আরও বলেছে, এসব এলাকার আশেপাশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

আরও পড়ুন

×