ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জনগণের দাবিসংবলিত নাগরিক ইশতেহার তৈরি করা হবে

ময়মনসিংহে দেবপ্রিয় ভট্টাচার্য

জনগণের দাবিসংবলিত নাগরিক ইশতেহার তৈরি করা হবে
×

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে পরিবর্তনের যে সুযোগ এসেছে, তা হেলায় হারানো যাবে না বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক  ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, নির্বাচনের পর জনগণ কী চায়, সেই বিষয়ে নাগরিক ইশতেহার তৈরি করা হবে। ডিসেম্বরের শেষে জাতীয় নেতাদের কাছে তা তুলে ধরা হবে।

গতকাল সোমবার ময়মনসিংহ নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকদের মতামত সংগ্রহের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। নাগরিক প্ল্যাটফর্ম এ সভার আয়োজন করে। ড. দেবপ্রিয় বলেন, নির্বাচন হয়ে গেলে নাগরিকদের দাবি বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি চাপ সৃষ্টি করব। আগামী দিনের সরকার গড়ার প্রত্যাশী– তাদের নির্বাচনী ইশতেহারেও বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে। 
এর আগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালে এই পরামর্শ সভা হয়েছে।

সভায় রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থীর কাছে নির্বাচন-পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা জানতে চান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছেও জনগণের কী প্রত্যাশা বিষয়ে প্রশ্ন রাখেন তিনি। এ দুটি প্রশ্নের জবাবে বেশির ভাগ নাগরিক আগামী সরকারের কাছে সুশাসন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালনের পক্ষে মতামত ব্যক্ত করেন।

সভায় বক্তব্য দেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জামায়াতে ইসলামীর নেতা ড. শহীদুল্লাহ কায়সার, সিপিবির নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, জেলা সুজনের সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল প্রমুখ।

আরও পড়ুন

×