ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: আনসারুল্লাহর সদস্য গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: আনসারুল্লাহর সদস্য গ্রেপ্তার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৬:৫৯ | আপডেট: ০৫ আগস্ট ২০২০ | ১০:১৮

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম সজিব হোসাইন। 

বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা এলাকায় এ অভিযান চালানো হয়।

এটিইউ সূত্র জানায়, গ্রেপ্তার সজিব ও তার সহযোগীরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে আসছিল। রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে কথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা বিভিন্ন  কার্যক্রম পরিচালনা করছিল বলেও জানা গেছে। তার বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


আরও পড়ুন

×