ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সাবেক আইন সচিব জহিরুল হকের মৃত্যু

সাবেক আইন সচিব জহিরুল হকের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ১৩:০৩ | আপডেট: ০৫ আগস্ট ২০২০ | ১৩:২১

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত (পিআরএল) সচিব আবু সালেহ শেখ মুহম্মদ জহিরুল হক (দুলাল)।

বুধবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহ---রাজেউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর।

শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় গত ২৭ জুলাই তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। হাসপাতালে ভর্তির আগে আবু সালেহ শেখ মো. জহিরুল হকের শরীরে করেনার উপসর্গ পাওযা যায়। তিনি বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। নি:শ্বাস নিতে কষ্ট হলে তাকে বাসায় অক্মিজেন দেওয়া হয়। এরপরে অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। 

আইন মন্ত্রণালয়ে দীর্ঘ সময়ে সচিবের দায়িত্ব পালনের পর আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চাকরির মেয়াদ গত বছর ৭ আগষ্ট শেষ হয়। ওইদিন তিনি অবসরে যান। তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জহিরুল হক ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুগালি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত ফজলুল হক এবং মা শামসুন নাহার। ১৯৭৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং একই বোর্ড থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে তিনি এলএলবি (সম্মান) ডিগ্রি লাভ করেন।

সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মুহম্মদ জহিরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন

×