ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ২১:১৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। 

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে পাকিস্তানের হাইকমিশনার গুলশান কার্যালয়ে পৌঁছলে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাঁকে স্বাগত জানান।

জানা গেছে, সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×