ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওসমান হাদি হত্যা

অভিযুক্ত ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

অভিযুক্ত ফয়সালের  সহযোগী রুবেল  রিমান্ডে
×

 আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. রুবেল আহমেদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন রুবেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×