ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিচারপতি খায়রুল হক, সাবেক পিপি ও ইডিসিএলএর এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিচারপতি খায়রুল হক, সাবেক পিপি ও ইডিসিএলএর এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
×

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:১৫

মিথ্যা তথ্য দিয়ে রাজউকের ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় আসামি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৮ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।  

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ.ই.ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই। 

এদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

পাশাপাশি, রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আ. সামাদ মৃধা এবং পেট্টোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একই আদালত পৃথক এ আদেশ দেন।

আরও পড়ুন

×