ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক তথ্য চেয়ে ডিসিদের ইসির চিঠি

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক তথ্য চেয়ে ডিসিদের ইসির চিঠি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য চেয়ে সকল জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে তথ্যটি জানা যায়। রোববার চিঠিটি ইস্যু করা হয়।

চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। এর প্রেক্ষিতে নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য আগামী ৯ ফেব্রুয়ারি ১১টার মধ্যে জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন

×