ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

টেলিযোগাযোগ সংযোগ রক্ষায় নির্বাচনকালীন সড়কের উন্নয়ন কাজ নিয়ন্ত্রণে ইসি

টেলিযোগাযোগ সংযোগ রক্ষায় নির্বাচনকালীন সড়কের উন্নয়ন কাজ নিয়ন্ত্রণে ইসি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১৭ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২৩

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনকালীন সময়ে সড়ক ও হাইওয়েতে উন্নয়নমূলক কাজ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। টেলিযোগাযোগের গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ যাতে কোনোভাবে বিচ্ছিন্ন না হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে সমন্বয় করে এসব কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। সরকারের স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবদের জন্য এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, সেজন্য নির্বাচনকালীন হাইওয়ে/রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর সাথে সমন্বয়পূর্বক সম্পন্নকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন

×