ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাল ভোট দেওয়ার দায়ে যুবকের কারাদণ্ড

জাল ভোট দেওয়ার দায়ে যুবকের কারাদণ্ড
×

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৫ নম্বর কয়ড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক রুবেল - সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৩০

রাজগঞ্জ-৪ আসনের (উল্লাপাড়া) ১৪৫ নম্বর কয়ড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় রুবেল হোসেন নামে এক তরুণকে আটক করা হয়েছে। পরে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানু আকন্দ রুবেলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রুবেল হোসেন উল্লাপাড়া উপজেলার কয়ড়া পূর্ব চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

\এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নন্দকুশা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় রুবেল ৪ নম্বর বুথে একজন প্রবাসী ভোটারের ভোট দিতে গেলে বয়স এবং ছবির সঙ্গে মিল না থাকায় তাঁকে চ্যালেঞ্জ করা হয়। পরে রুবেল স্বীকার করে তাঁর নিজের ভোট দেওয়ার পর ওই প্রবাসীর জাল ভোট দিতে এসেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানু আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×