বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
×
বলয়গ্রাস সূর্যগ্রহণ। ছবি-সংগৃহীত
বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৫৬
২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আজ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। তবে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।
- বিষয় :
- সূর্যগ্রহণ
- আইএসপিআর
