ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন মির্জা আব্বাস-রিজভীসহ ৫ জন

প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ উপদেষ্টা

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন মির্জা আব্বাস-রিজভীসহ ৫ জন
×

বাঁ থেকে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মো. ইসমাইল জবিউল্লাহ, রুহুল কবির রিজভী আহমেদ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:২৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:৩০

মির্জা আব্বাসসহ ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মো. ইসমাইল জবিউল্লাহ, রুহুল কবির রিজভী আহমেদ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন- হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ড. মাহদী আমিন ডা. জাহেদুর রহমান এবং রেহানা আসিফ আসাদ।

ড. মাহদী আমিন ও ডা. জাহেদুর রহমান

প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

×