মাতৃভাষা দিবসে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:০১
যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তারা।
বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামানের নেতৃত্বে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকগণ এবং সিবিএ নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- কৃষি ব্যাংক
