ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ
×

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। ওইদিন সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত আসনের মধ্যে বিএনপি ২০৯, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বিজেপি একটি করে আসনে বিজয়ী হয়। অন্যদিকে জামায়াত ৬৮, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিশ ২ ও খেলাফত মজলিশ একটি আসনে বিজয়ী হয়। এছাড়া ইসলামী আন্দোলন ১টি এবং স্বতন্ত্র হিসেবে ৭ জন বিজয়ী হয়। এর মধ্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুটো আসনে বিজয়ী হয়েছিলেন, তার মধ্যে বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসন তিনি শপথ নেন। 

সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন

×