ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভোটার দিবসের সব কার্যক্রম স্থগিত ইসির

ভোটার দিবসের সব কার্যক্রম স্থগিত ইসির
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২৮

আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে নির্ধারিত কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়সহ মাঠপর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। পরে এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়, ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’। দিবসটি উদযাপনে কেন্দ্রীয়সহ সারাদেশে ৫৭০টি কমিটি গঠনের পাশাপাশি সারাদেশে বিস্তারিত কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেয় ইসি। 

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ২ মার্চ দেশে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। ২০১৯ সালে থেকে দিবসটি পালন করে আসছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন

×