মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় নিন্দা জানাল বাংলাদেশ
ফাইল ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৯:১০
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানিয়েছে ঢাকা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে জানানো হয়, ইরানে হামলার কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ঢাকা। যুদ্ধ অব্যাহত থাকলে কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করে তুলবে বলে সতর্ক করেছে বাংলাদেশ। তাই সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে ঢাকা।
বাংলাদেশ আশা করে, যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে।
- বিষয় :
- ইরান
- মধ্যপ্রাচ্য
- হামলা
- নিন্দা
- বাংলাদেশ
