ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছুটির দিনেও রাজধানীতে মারাত্মক বায়ুদূষণ

ছুটির দিনেও রাজধানীতে মারাত্মক বায়ুদূষণ
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ২২:০৩

বায়ুদূষণ যেন রাজধানীবাসীর পিছুই ছাড়ছে না। বসন্তের বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়ায় বাতাসে ধুলাবালির মাত্রা বাড়িয়ে দিয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে বায়ুদূষণের প্রধান উৎস যানবাহন এবং কলকারখানার কালো ধোঁয়া।

আগে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কলকারখানা বন্ধ ও যান চলাচল কম থাকায় বাতাসে দূষণের মাত্রা কম থাকত। কিন্তু এখন আর সেটি চলছে না। শুক্রবারও রাজধানী ঢাকার বায়ুমান ছিল অত্যন্ত দূষিত।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর পর্যবেক্ষণ বলছে, গতকাল রাত ৯টা পর্যন্ত বিশ্বের শীর্ষ ১১৯ শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে চতুর্থ অবস্থানে ছিল ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান ছিল ১৬৭, যা অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। বাতাসে থাকা সূক্ষ্ম কণা, যার ব্যাস ২.৫ মাইক্রোমিটার এমন বস্তুর পরিমাণ ছিল প্রতি কিউবিক মিটারে ৭৯ মাইক্রোগ্রাম।

আইকিউএয়ার-এর তালিকা অনুযায়ী, রাত ৯টায় বায়ুদূষণে শীর্ষ শহর ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা, দ্বিতীয় নয়াদিল্লি, তৃতীয় নেপালের কাঠমান্ডু। পঞ্চম অবস্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর।

এ পরিস্থিতিতে ঢাকার বাসিন্দাদের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা, বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করা এবং ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

আরও পড়ুন

×