ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে শিশুটি

ভালুকায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে শিশুটি
×

প্রতীকী ছবি

 ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ও ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ০৮:১৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ | ১১:৫১

| প্রিন্ট সংস্করণ

ভেড়ামারায় আবাসিক মাদ্রাসায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা। মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। 

গতকাল বুধবার শিশুটির বাবা ফোনে কান্নাজড়িত কণ্ঠে জানান, গত মঙ্গলবার তাঁর মেয়েকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে। মেয়ের অবস্থা ভালো নয়। একটু শব্দ শুনলেই ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে।

জানা গেছে, দৌলতপুরের মরিচা ইউনিয়নের মেয়েটি ভেড়ামারা উপজেলার চৈতন্যমোড়ের জামিলাতুন্নেসা মহিলা মাদ্রাসায় থেকে পড়ালেখা করত। দোতলায় মাদ্রাসা, নিচতলায় সপরিবারে থাকতেন মাদ্রাসা সুপার সাইদুর রহমান। গত ১৫ মার্চ মাদ্রাসা ছুটি হওয়ায় শিশুটির মা তাকে বাড়ি নিতে যান। এ সময় মাদ্রাসা সুপারের স্ত্রী জানান, শিশুটির জ্বর এসেছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তারা ভেড়ামারা থানার পুলিশকে ধর্ষণের বিষয়টি জানান। এরপর সোমবার রাতে মামলা করেন শিশুটির মা। অভিযোগ পেয়েই মাদ্রাসা সুপার সাইদুর রহমান, তাঁর স্ত্রী শামীমা খাতুন ও শিক্ষক রিশা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।

দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

ভালুকায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী কিশোরী। গত ১৬ মার্চ রাতে ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। মেয়েটি নারায়ণগঞ্জের বাসিন্দা। প্রায় দুই মাস আগে বাড়ি ছেড়ে ময়মনসিংহে এসে চাকরি নেয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ভালুকায় দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে মেয়েটি।

ভালুকা থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পাঁচগাঁও এলাকার মো. হোসাইন, মেহেদী হাসান, ফারুক আহাম্মেদ, মো. আরিফ নামে চার তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
 

আরও পড়ুন

×