ক্যাম্পাসে আনন্দে মাতলেন বাঙলা কলেজের প্রাক্তন রোভাররা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৩:১৭
সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউটস ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে হয়ে গেল সাবেক রোভারদের পুনর্মিলনী অনুষ্ঠান। শুক্রবার হওয়া এ অনুষ্ঠানে বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত দুই শতাধিক সাবেক রোভার অংশ নেন।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল খেলাধুলা, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণ। সব শেষে র্যাফেল ড্রর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আনন্দ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও কলেজ অধ্যক্ষ মো. কামরুল হাসান। অতিথি হিসেবে ছিলেন সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সম্পাদক অধ্যাপক মো. আব্দুল হালিম, অধ্যাপক ড. কামাল উদ্দিন শামীম ও অধ্যাপক সামিনা হক। বিশেষ অতিথি ছিলেন বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল কাশেমের ছেলে মাহমুদ বিন কাশেম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রাক্তন রোভারদের অ্যালামনাই গঠনে অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য বাঙলা কলেজ রোভার স্কাউটস ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতির দায়িত্ব পেয়েছেন আবুল বাশার, সহসভাপতি রফিক ইসলাম, সম্পাদক মিন্টু মিয়া, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, কোষাধ্যক্ষ মুহাম্মদ আলমগীর প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- স্কাউট
- শিক্ষার্থী
