ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এনআইডির নতুন মহাপরিচালক আনোয়ার পাশা

এনআইডির নতুন মহাপরিচালক আনোয়ার পাশা
×

আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৫:১১

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় (এনআইডি) অনুবিভাগের নতুন মহাপরিচালক হলেন, আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা। গতকাল সোমবার এই পদে যোগ দিয়েছেন তিনি।

যোগদানের পর আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা এনআইডি অনুবিভাগের কর্মকর্তাদের কক্ষ পরিদর্শন করেন। একইসঙ্গে সেবা নিতে আসা নাগরিকদের কথা শোনেন তিনি।

পরে সাংবাদিকদের এনআইডি মহাপরিচালক বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা সহজ করাসহ নাগরিকদের যেন সেবা নিতে অফিসে আসতে না হয়, সেজন্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাঁর। বর্তমান প্রযুক্তি মানেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
গত ২৬ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশাকে এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। 
 

আরও পড়ুন

×