লোহার কড়াইয়ে যে খাবারগুলো রান্না করা ঠিক নয়
প্রতীকী ছবি
শৈলী ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৭:৪০
প্রতিদিন রান্নার কাজে অনেকে লোহার কড়াই ব্যবহার করেন। সব ধরনের রান্না এ কড়াইতে করা ঠিক নয়। কারণ লোহা দিয়ে তৈরি পাত্রে বিশেষ কিছু খাবার রান্না করলে প্রকৃত খাবারের স্বাদ নষ্ট হতে পারে। এমনকি এ ধরনের পাত্রে রান্না খাবার খেলে শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এমনটাই বলা হয়েছে ভারতের গণমাধ্যম 'নিউজ১৮'-এর একটি প্রতিবেদনে।
যেসব খাবার লোহার কড়াইয়ে রান্না করবেন না
টমেটো
প্রায় প্রতিদিনই কোনো না কোনো রান্নায় টমেটো দেওয়া হয়। শুধু টমেটো দিয়ে নানা পদও রান্না করা হয়। টমেটো প্রকৃতিগতভাবে অম্লীয় স্বাদের। তাই লোহার কড়াইয়ে এটি রান্না না করা ভালো। রান্না করলে শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এবং এর থেকে ধাতব পদার্থ খাবারে মিশে যেতে পারে। খাবারে ধাতব মিশলে আসল স্বাদ নষ্ট হবে। লেবু ও ভিনেগারের মতো অন্যান্য অম্লীয় খাবারও লোহার কড়াইয়ে রান্না ঠিক নয়।
ডিম
আপনি যদি প্রায়ই ডিম রান্নার জন্য লোহার কড়াই ব্যবহার করে থাকেন, তবে এখন থেকে বন্ধ করুন। ডিমে থাকা সালফার লোহার সাথে বিক্রিয়া করে ডিমকে ধূসর করে দিতে পারে এবং এর স্বাদ নষ্ট করে দেয়। শুধু তাই নয়, লোহা ও সালফারের এই বিক্রিয়ার ফলে আপনার কড়াইতে মরিচা পড়তে পারে। কড়াইয়ের রঙও পাল্টে যেতে পারে, যা এর স্থায়িত্ব কমিয়ে দেয়। তাই, ডিম রান্নায় নন-স্টিক পাত্র ব্যবহার করা উচিত।
মাছ
লোহার কড়াইতে মাছ রান্না করা এড়িয়ে চলা উচিত। মাছে থাকা অ্যাসিড লোহার সাথে বিক্রিয়া করে। যার ফলে মাছ কড়াইয়ের তলায় লেগে যায় এবং এর স্বাদ ও গঠন বদলে যায়। নন-স্টিক প্যান বা স্টেইনলেস স্টিলের পাত্রে মাছ রান্না করা সবচেয়ে ভালো।
ভাত
লোহার পাত্রে ভাত রান্না করাও ঠিক নয়। চালের উচ্চ অম্লতা লোহার সঙ্গে বিক্রিয়া করে চালের রঙ পাল্টে দিতে পারে। এছাড়া ভাতে ধাতব স্বাদ যুক্ত হতে পারে। আবার লোহা চালে উপস্থিত প্রাকৃতিক তেলের সঙ্গে বিক্রিয়া করে চাল কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। তাই, ভাত রান্নার সময় লোহার পাত্র ব্যবহার না করে স্টেইনলেস স্টিল বা অন্য কোনো নন-স্টিক ভারী তলার পাত্র ব্যবহার করাই শ্রেয়।
- বিষয় :
- টিপস