পুলিশ ও র্যাবের ৩৪১ সদস্য পাচ্ছেন ‘গুড সার্ভিস ব্যাজ’
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০২:০৫
ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ ও র্যাবের ৩৪১ কর্মকর্তা ও সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ দেওয়া হচ্ছে। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার আসন্ন পুলিশ সপ্তাহে দেওয়া হবে। বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ দেওয়া হচ্ছে।
আগামী ১০ থেকে ১৩ মে পুলিশ সপ্তাহ চলাকালে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আইজিপি মো. আলী হোসেন ফকির পুরস্কারপ্রাপ্তদের ব্যাজ পরিয়ে দেবেন এবং সনদ তুলে দেবেন।
- বিষয় :
- পুলিশ
