ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব

নেতৃত্ব ও দক্ষতার বিকাশ

নেতৃত্ব ও দক্ষতার বিকাশ
×

বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং নেতৃত্ব গঠনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এফইউডিসি

আবিদুর রহমান

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১১:৪৯

যুক্তি, প্রজ্ঞা এবং মুক্তচিন্তার বিকাশে বিতর্কের ভূমিকা অপরিসীম। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে সঠিক কমিউনিকেশন স্কিল, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ক্রিটিকাল থিংকিং গড়ে তুলতে বিতর্কের কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী বক্তা এবং দূরদর্শী নেতা হিসেবে গড়ে তোলার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো এই বুদ্ধিবৃত্তিক চর্চা। এ লক্ষ্যকে ধারণ করেই শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদ ও নেতৃত্বের বিকাশ ঘটিয়ে চলেছে ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (এফইউডিসি)।

প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং নেতৃত্ব গঠনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এফইউডিসি দেশের বিভিন্ন জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং ইভেন্ট, মডেল ইউনাইটেড নেশনস, বিজনেস কেস স্টাডি এবং নেতৃত্বভিত্তিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিকভাবে নিজেদের দক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে।  শেষভাবে উল্লেখযোগ্য, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত রিজিওনাল ডিবেট প্রতিযোগিতায় রানারআপ অর্জন এফইউডিসির জন্য একটি গৌরবময় সাফল্য। এ ছাড়া বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপ এবং নীতিনির্ধারণমূলক প্রতিযোগিতায় ক্লাবের সদস্যরা দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে প্রশংসা অর্জন করেছেন। এফইউডিসি শুধু একটি বিতর্ক সংগঠন নয়; এটি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব গুণ তৈরির একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করছে। নিয়মিত গ্রুমিং সেশন, ওয়ার্কশপ, প্র্যাকটিস ডিবেট এবং পাবলিক স্পিকিং সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করছে এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছে।

এফইউডিসির সভাপতি মো. আরফান হোসেন বলেন, ‘এফইউডিসি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়  এখানে আমি একজন সাধারণ সদস্য থেকে শুরু করে সভাপতি পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এই যাত্রা আমাকে আত্মবিশ্বাসী করেছে, নেতৃত্বের দক্ষতা বাড়িয়েছে এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটিয়েছে।’ একইভাবে ক্লাবের কার্যনির্বাহী সদস্য পিয়াসা আক্তার  বলেন, ‘শুরুতে আমি শুধু কথা বলার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ক্লাবে যুক্ত হয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে এই ক্লাব আমার জন্য শেখা, আত্মউন্নয়ন, বন্ধুত্ব এবং নতুন অভিজ্ঞতার এক গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয়।

আরও পড়ুন

×