ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে তুরস্ককে অগ্রাধিকার দেবে বাংলাদেশ

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে তুরস্ককে অগ্রাধিকার দেবে বাংলাদেশ
×

ছবি: পিআইডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৯:০১

দেশের পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে তুরস্কের সঙ্গে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের চেলেবি এভিয়েশনের একটি প্রতিনিধি দল।

এ সময় প্রতিনিধিরা বাংলাদেশে বিমানবন্দরের সেবার মানোন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাদের এই আগ্রহকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×