ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৬:৩৫ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৬:৪৭

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৪ শিশু। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।  এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৫৯ শিশুর মৃত্যু হলো। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেয় ৫৭ হাজার ৮৪৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৪২ হাজার ৯২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরে ৩৭ হাজার ৭৪৪ শিশু।

গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ঘাটতি ও সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন

×