ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে হাইকোর্টে রিট 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে হাইকোর্টে রিট 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১২:২৪

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতার চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ আজ সোমবার আদালতের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। 

তিনি নিজেই সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। হাইকোর্টের একটি বেঞ্চে আজ এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে ১১ জুন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে। ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতক শিশুর মৃত্য হয়। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিন। সদ্যজাত এসব শিশুর নামও রাখা হয়নি। ফলে, মৃত শিশুদের তাদের মায়ের নামে চিহ্নিত করা হচ্ছিল। 

এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। ঘটনা তদন্তে দ্রুত ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
 

আরও পড়ুন

×