ভারতে পাচারকালে পাওয়ার টিলার সরঞ্জাম জব্দ
জব্দ করা মিনি পাওয়ার টিলারের নানা সরঞ্জাম। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২১:৫৪
ভারতে পাচারকালে মিনি পাওয়ার টিলারের নানা সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুমদুমিয়াছড়া বিওপি।
বুধবার কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ দুমদুমিয়াছড়া বিওপি কমান্ডার মো. আমিরুল কাউসারের নেতৃত্বে অভিযান চালিয়ে দু’টি পাওয়ার টিলার সরঞ্জামাদি আটক করা হয়।
৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সমকালকে জানান, জব্দ পাওয়ার টিলার সরঞ্জামের মূল্য আনুমানিক চার লাখ টাকা। এসব সরঞ্জাম কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।
কাওসার মেহেদী আরও বলেন, সীমান্তের ওপারে পাওয়ার টিলারের সরঞ্জাম নেওয়ার চেষ্টা চলছিল। বিজিবির নজরদারির কারণে এসব জব্দ করা গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অভিযানের বিষয়টি টের পেয়ে এর সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে গেছে।
- বিষয় :
- বিজিবি
