ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্থানীয় সরকারমন্ত্রী বললেন

সংখ্যালঘুর অধিকারে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার

সংখ্যালঘুর অধিকারে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার
×

মির্জা ফখরুল ইসলাম

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:১৭

| প্রিন্ট সংস্করণ

দেশের ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও নৃগোষ্ঠীর কল্যাণ এবং তাদের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্ম-বর্ণ-জাতি পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার এবং এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ‘সীতাকুণ্ড স্রাইন কমিটি’র প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারায় সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিএনপিকে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে অবস্থানকারী রাজনৈতিক শক্তি হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালিয়ে আসছে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ঐতিহাসিকভাবে বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
 

আরও পড়ুন

×