ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২৩:৫৯

জুলাই মাসে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকাই বহাল থাকবে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হলে গত এপ্রিলে দেশে দাম বাড়ানো হয়। এরপর মে মাসে দাম অপরিবর্তিত রাখা হলেও জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। তবে জুলাই মাসে নতুন করে কোনো সমন্বয় করা হয়নি।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে সরকার।

আরও পড়ুন

×