ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরান গেছেন স্পিকার

আয়াতুল্লাহ খামেনির  জানাজায় যোগ দিতে  ইরান গেছেন স্পিকার
×

 বাসস

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দিতে গতকাল বৃহস্পতিবার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
স্পিকার সকাল ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) তত্ত্বাবধানের দায়িত্ব নেন। পরবর্তী সময় তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর, ইরানের ‘অ্যাসেমব্লি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
জানাজায় অংশগ্রহণ শেষে আগামীকাল শনিবার স্পিকারের দেশে ফেরার কথা।

আরও পড়ুন

×