ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
×

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৯:৫১ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ০৯:৫৩

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে মনোনয়ন দিয়েছে সরকার। তাঁর সঙ্গে সরকারের প্রতিনিধি হিসেবে আরও তিনজনকে ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন, ২০২২’-এর ৭ ধারার আওতায় এ মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের প্রতিনিধি হিসেবে মনোনীত অন্য সদস্যরা হলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. গোলাম মহিউদ্দিন খান সাদী।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং এ সংক্রান্ত পূর্ববর্তী সব আদেশ বাতিল হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ট্রাস্টি বোর্ডে ড. এম এ মুহিতের অন্তর্ভুক্তির মাধ্যমে আইসিডিডিআর,বির গবেষণা কার্যক্রম, নীতিনির্ধারণ এবং বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন

×