সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
শাহেদ কামাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২১:৩৪
শিক্ষক, সাংবাদিক ও কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন তার মৃত্যু হয়। শাহেদ কামালের ছোট বোন সুফিয়া কামাল সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তারিকুল ইসলাম খান রবিন জানিয়েছেন, হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শাহেদ কামাল। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
কবি সুফিয়া কামালের পুত্র শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ১৯৭৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।
