ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’ প্রসঙ্গে তথ্যমন্ত্রী

ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় দেশবাসীকে আশ্বাস দিয়েছেন

ব্রিটেনের প্রধানমন্ত্রীও  তারেক রহমানের  ভাষায় দেশবাসীকে আশ্বাস দিয়েছেন
×

জহির উদ্দিন স্বপন

 বাসস

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:২৫

| প্রিন্ট সংস্করণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণার মাধ্যমে জাতির সামনে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও একই ভাষায় কথা বলেছেন।

গতকাল শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আপন’এর উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘একটু আগে দেখলাম ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই আই হ্যাভ এ প্ল্যান বলেছেন। শুনে মনে হয়েছে, পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের যে দর্শন তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, সেই একই ভাষায় ভবিষ্যতের রূপরেখা তুলে ধরা হচ্ছে।’
তিনি বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং সেই নেতৃত্বের ওপর আস্থা রাখে। 

আরও পড়ুন

×