ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আশুলিয়া থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আশুলিয়া থেকে গ্রেপ্তার
×

আসামি মোঃ রফিকুল ইসলাম। ছবি: সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৪:০৮ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৪:৪৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান পলাতক অভিযুক্ত মো. রফিকুল ইসলাম ওরফে রাকিবুল (৫০)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার রফিকুল শাহজাদপুর উপজেলার আজাহার প্রামানিকের ছেলে। 

শনিবার রাত ৮টার দিকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‍্যাব-১২ ও র‍্যাব-৪-এর যৌথ দল আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

রবিবার সকালে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গত ২৮ জুন দুপুরে নিজ ঘরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন রফিকুল। পরদিন আবারও ধর্ষণের চেষ্টা করলে শিশুটি পালিয়ে আত্মরক্ষা করে। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। পরে র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই রফিকুল পলাতক ছিলেন।

গ্রেপ্তার রফিকুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×