ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 

পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
×

হাইকোর্ট। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৮:৪৩

বাংলাদেশ পিপলস লীগকে আগামী তিন মাসের মধ্যে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন সমন্বয়ে গঠিত 

হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন ও নির্বাচন কমিশনকে এ নির্দেশ দেন। 

এর আগে নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পেয়ে দলটির মহাসচিব আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট করেন। তিনি জানান, বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল জারি করেন। রিটের পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।

আরও পড়ুন

×