ঢাবির এ এফ রহমান হলের পাশে ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৭:১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ এফ রহমান হলের বিপরীতে গিয়াসউদ্দিন আবাসিক এলাকার সামনের ফুটপাত থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক এক দিন বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বুধবার রাত ৯টার দিকে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার রাতে সমকালকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে এ এফ রহমান হলের বিপরীতে গিয়াসউদ্দিন আবাসিক এলাকার সামনের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি বাজারের একটি সাদা ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল।
এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। മൃതദেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ঢাবি
- নবজাতক
- মরদেহ উদ্ধার