জিয়াউল আহসানের আরেক বাড়িতে দুদকের অভিযান
ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ২১:১২
বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আরেক বাড়িতে অভিযান চালিয়েছে চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাড়িতে ওই অভিযান চালায়।
দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযানের সময় জিয়াউল আহসানের ওই বাসায় থাকা সব ধনের পণ্য ও সম্পদের তালিকা তৈরি করা হয়েছে। সেগুলো মামলার গুরুত্বপূর্ণ আলামত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর রোডের ৫৪১ নম্বর বাড়িতে জিয়াউল আহসানের থাকার বাসা রয়েছে। তার ওই বাসায় অভিযান চালানো হয়।
গত ২৬ জুলাই ঢাকার অদূরে পূর্বাচলে জিয়াউল আহসানের বাড়িতে অভিযান চালিয়ে মূল্যবান সম্পদসহ সাড়ে চারশ রকমের পণ্য-সামগ্রী উদ্ধার করা হয়।
- বিষয় :
- দুর্নীতি দমন কমিশন
- দুদক
- অভিযান