ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

২৫তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কমিটি

সভাপতি সগীর, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর

২৫তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কমিটি
×

মো. সগীর হোসেন সভাপতি এবং মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪০

২৫তম বিসিএস প্রশাসন ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. সগীর হোসেন সভাপতি এবং একই বিভাগের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার নতুন এ কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদি কমিটিতে পাঁচজন সহসভাপতি, দুজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ১২ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম ও গাজীপুর জেলার জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।

সহসভাপতি হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম, সেলিম আহমেদ, নূরুল হাফিজ ও সাইয়েদ এ জেড মোরশেদ আলী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জয়নুল আবেদীন ও ফাতেমা তুল জান্নাত। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন এটিএম শরিফুল আলম।

সাংগঠনিক সম্পাদক আলীনুন রাজীব, সহসাংগঠনিক সম্পাদক শাহেদ মোস্তফা, দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, সমাজকল্যাণ সম্পাদক তারেক মোহাম্মদ জাকিরিয়া এবং সাংস্কৃতিক সম্পাদক মো. ছাদেকুর রহমান।

মহিলা বিষয়ক সম্পাদক তাহসিনা বেগম এবং গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন ড. সফিকুল ইসলাম।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিনারা নাজমীন, কাজী শহিদুল ইসলাম, মো. হাসান হাবিব, মোহাম্মদ আশরাফুল আফছার, সুষমা সুলতানা, আফিয়া আখতার, শরিফুন্নেসা, হেমায়েত উদ্দিন, কাজী নূরুল ইসলাম, আলমগীর কবির, ড. মোহাঃ শিরিন সবনাম ও আব্দুল কাদের।

ফোরামের সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটি ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ঐক্য আরও জোরদারে ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×