ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজন ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৯১ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯৯১ জনের।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।

আরও পড়ুন

×