ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন

মাঠ পর্যায় থেকে সিসি ক্যামেরার তথ্য চাইল ইসি

মাঠ পর্যায় থেকে সিসি ক্যামেরার তথ্য চাইল ইসি
×

ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটি ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করতে হবে। হার্ডকপি ও সফট কপি (নিকস ফন্ট) আকারে এসব তথ্য সংগ্রহ করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত সিসি ক্যামেরাগুলো অচল থাকলে তা জরুরিভিত্তিতে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে তাগিদ দিতে হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন

×