ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল নিরাপত্তায় নতুন উদ্যোগ, এআইনির্ভর ডিপিআই গড়বে বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তায় নতুন উদ্যোগ, এআইনির্ভর ডিপিআই গড়বে বাংলাদেশ
×

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫০

বাংলাদেশ একটি অত্যাধুনিক ডিজিটাল পরিচয়পত্র (ডিজিটাল আইডি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তুলতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ।

নিউইয়র্কে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট ‘অ্যাডভান্সিং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গ্লোবালি উইথ সেফগার্ডস’-এ বাংলাদেশের পক্ষ থেকে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।

জাতিসংঘের ডিজিটাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস অফিস (ওডিইটি) এবং জাতিসংঘের (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা জোরদার নেওয়া উদ্যোগের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে বৈশ্বিক ডিপিআই সুরক্ষা কাঠামোর সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার উদ্যোগের প্রশংসা করা হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন

×