ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মামার বিরুদ্ধে বাড়ি দখলচেষ্টার অভিযোগ তেজস্বী তুরিনের

মামার বিরুদ্ধে বাড়ি দখলচেষ্টার অভিযোগ তেজস্বী তুরিনের
×
×

তেজস্বী তুরিন

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৮:০৬ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১১:১৯

| প্রিন্ট সংস্করণ

আপন মামা শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তাঁর ভাগনি তেজস্বী তুরিন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের মেয়ে। 

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তেজস্বী তুরিন বলেন, আমাকে ভয়ভীতি দেখিয়ে গত ১২ আগস্ট ছয়তলা বাড়ির চতুর্থ তলা দখলে নিয়ে আমার মামা শাহনেওয়াজ বসবাস শুরু করেন। এরপর থেকে ওই বাড়ি দখলে নিতে আমাকে ও ভাড়াটিয়াদের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে তেজস্বী তুরিন লিখিত বক্তব্যে জানান, তাদের বাড়ি উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কে। তাঁর মামা শাহনেওয়াজ তাদের বাড়ির চতুর্থ তলা দখল করে বসবাস করছেন। দখলের সময় বাধা দিলে তাঁকে অস্ত্রের মুখে ভয় দেখানে হয়। এ ঘটনার পর উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে তাঁর অভিযোগ।

তেজস্বী তুরিন বলেন, এখন আমাদের পুরো বাড়ি দখল করে নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ভাড়াটিয়াদের কাছ থেকে বাসা ভাড়া নেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

আরও পড়ুন

×