আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ার নরসিংহপুরের সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। ছবি-সাহাদাত হোসেন পরশ
সমকাল প্রতিবেদক, আশুলিয়া থেকে
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১১:৫০ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১১:৫০
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
রোববার নিট এশিয়ার পোশাক কারখানা ও অন্যান্য কারখানার শ্রমিকরা আশুলিয়ার নরসিংহপুর এলাকার সড়ক অবরোধ করে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
- বিষয় :
- আশুলিয়া